এনজিওদের অর্থ সংগ্রহ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ

সিটিভি নিউজ।। এডাব কুমিল্লা জেলা শাখার আয়োজনে গতকাল সোমবার এনজিও ফোরাম এর কার্যালয়ে এনজিওদের অর্থ সংগ্রহ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডাব কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাবের নির্বাহী পরিচালক জসীমউদ্দীন, এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী, পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মোঃ ইউনুস, দিয়ার নির্বাহী পরিচালক আবুল কাশেম,এডাবের সদস্য সচিব ও পিপলস ওয়েলফেয়ার এর নির্বাহী পরিচালক এমদাদুল হক সহ অন্যান্যরা, উক্ত প্রশিক্ষণ কর্মশালায় নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী ও কুমিল্লা অঞ্চলের বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ অংশগ্রহণ করে, অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থিদের হাতে সনদপত্র তুলে দেন। সংবাদ প্রকাশঃ ২৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=