চৌদ্দগ্রামে এআই দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, সাইবার ট্রাইব্যুনালে মামলা

সিটিভি নিউজ।। চৌদ্দগ্রাম প্রতিনিধি:==============
কুমিল্লার চৌদ্দগ্রামে এআই প্রযুক্তি ব্যবহার দিয়ে ভূয়া ফটো কার্ড তৈরী করে সাংবাদিক এমরান হোসেন বাপ্পির বিরুদ্ধ অপপ্রচারের অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে আবদুর রউফ নামে এক যুবকের বিরুদ্ধে সোমবার(২২ জুন) তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে কুমিল্লা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।
এমরান হোসেন বাপ্পি বাংলাদেশ সাংবাদিক সমিতি চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি, আলোকিত চৌদ্দগ্রাম নির্বাহী সম্পাদক ও দৈনিক রূপসী বাংলার চৌদ্দগ্রাম প্রতিনিধি।অভিযুক্ত আবদুর রউফ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের রামরায় গ্রাম(পলওয়ান বাড়ী) এর মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মামলার বাপ্পি উল্লেখ করেন, আবদুর রউফ দীর্ঘদিন ধরে সাংবাদিক এমরান হোসেন বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন ভাবে কুৎসা রটিয়ে আসছে। আলোকিত চৌদ্দগ্রাম-এ প্রকাশিত বিভিন্ন অনিয়ম বিরোধী সংবাদকে বির্তকিত করতে তার নিজ ফেইসবুক আইডিতে স্কীনশর্টসহ আপলোড ও কমেন্টেসের মাধ্যমে অপপ্রচার করে আসছে। তারই ধারাবাহিকতায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে চাঁদাবাজসহ বিভিন্ন মানহানিকর মিথ্যা ও ভিত্তিহীন শব্দ যোগ করে ফটো বানিয়ে “Abdur Rouf” নামক তার নিজ ফেইসবুক আইডিতে পোষ্ট করা হয়। এছাড়াও একই ফটোকার্ড দিয়ে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে নিউজ তৈরী করে বিভিন্ন জনকে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ থেকে পাঠানো হয়। কেন এমন অপপ্রচার করা হচ্ছে এই বিষয়ে আবদুর রউফকে বিভিন্ন লোকজনের মাধ্যমে জিঙ্গেস করলে সে যা করতেছে ঠিক করতেছে এবং আরো করবে বলে হুমকি দেয়। তার এমন ফেইসবুক পোষ্টের ভিত্তিতে সোমবার সাংবাদিক এমরান হোসেন বাপ্পি বাদি হয়ে আবদুর রউপের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে সাইবার ক্রাইম আইনে মামলা দায়ের করেন। সাইবার ট্রাইব্যুনালের বিচারক কাজী মিজানুর রহমান মামলাটি আমলে নিয়ে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
সাংবাদিক এমরান হোসেন বাপ্পি জানান, আমি দীর্ঘদিন ধরে চৌদ্দগ্রামে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছি। বিগত স্বৈরাচারের আমলে সাংবাদিকতা করতে গিয়ে তৎকালীন এমপি মুজিবুল হকের রোষানলে পড়ে বহু হয়রানীমূলক মামলার আসামী হয়ে একাধিকবার জেল খাটতে হয়েছে। ৫ আগস্ট ২০২৪ এর পরবর্তী সময়ে চৌদ্দগ্রামের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা নিয়ে জনকল্যাণমূলক সংবাদসহ অনিয়ম, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অসংখ্য নিউজ করেছি। আর সে সকল নিউজে বিভিন্ন সময়ে চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুর রউপ কাউন্টার স্বরূপ বিভিন্ন মিথ্যা ও বানোয়াট কথা লিখে নিজের ফেইসবুকে পোষ্ট করে আসছে। আমি বিভিন্ন ভাবে তাকে আমার কোন বিষয়ে অপপ্রচার না করার বললেও সে অপপ্রচারের মাত্রা আরো বাড়িয়ে দেয়। যার ফল শ্রুতিতে সেই আবদুর রউফ কে বা কার ইন্দনে এআই দ্বারা ভুয়া ফটোকার্ড বানিয়ে তার নিজের ফেইসবুকে পোষ্ট করে। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। সংবাদ প্রকাশঃ ২২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=