রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন-এর ২০২৬-২৭ রোটা বর্ষের নতুন কমিটি গঠন

সিটিভি নিউজ।। চট্টগ্রাম, ১২ জুন ২০২৬: বিশ্বের অন্যতম শীর্ষ সামাজিক ও আন্তর্জাতিক সংগঠন রোটারি ইন্টারন্যাশনাল জেলা-৬৫, বাংলাদেশ (সাবেক-৩২৮২)-এর অধীনস্থ ‘রোটার্যাক্ট ক্লাব অব চিটাগং রোজ গার্ডেন’ (ক্লাব আইডি: ৮৩১৩৪)-এর ২০২৬-২৭ রোটা বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি (বোর্ড অব ডিরেক্টরস) এবং স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হয়েছে। এবারের নতুন বর্ষের মূল প্রতিপাদ্য (Theme) নির্ধারণ করা হয়েছে— “UNSTOPPABLE SPIRIT, LASTING IMPACT” (অদম্য চেতনা, দীর্ঘস্থায়ী প্রভাব)। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোটার্যাক্টর উম্মে হাবিবা এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন রোটার্যাক্টর তাহিলা খন্দকার। ক্লাবটির চার্টার ডে ১১ সেপ্টেম্বর ২০০৮-এর ঐতিহ্যকে সমুন্নত রেখে সামাজিক উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং মানবসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে এই শক্তিশালী কমিটি গঠন করা হয়।
ঘোষিত ২০২৬-২৭ বর্ষের পূর্ণাঙ্গ বোর্ড অব ডিরেক্টরস-এ অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটার্যাক্টর মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ রোটার্যাক্টর নুরুল ইসলাম বাঁধন, সহ-সভাপতি রোটার্যাক্টর ইয়াসিন আরফাত ও রোটার্যাক্টর জান্নাতুল নাঈম এবং জয়েন্ট সেক্রেটারি রোটার্যাক্টর রিয়াজুল হক। এছাড়া বিভিন্ন বিভাগের ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটার্যাক্টর অঙ্কিতা চক্রবর্তী (ক্লাব সার্ভিস), রোটার্যাক্টর ফাহমিদা কাদের নোরিন (কমিউনিটি সার্ভিস), রোটার্যাক্টর শরিফুল ইসলাম (প্রফেশনাল সার্ভিস) এবং রোটার্যাক্টর নাহিদা আক্তার জেলি (ইন্টারন্যাশনাল সার্ভিস)। ক্লাবের দাপ্তরিক কার্যক্রম গতিশীল করতে বুলেটিন এডিটর হিসেবে রোটার্যাক্টর কাজী আদনান আলম, চিফ সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে রোটার্যাক্টর মো. ইমতিয়াজ চৌধুরী, সার্জেন্ট-অ্যাট-আর্মস হিসেবে রোটার্যাক্টর মো. শাকিবুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রোটার্যাক্টর মোঃ শাকিল, রোটার্যাক্টর ওমর ফারুক ও রোটার্যাক্টর মোঃ আশরাফুজ্জামান তন্ময় কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
একই সাথে ক্লাবের অভিজ্ঞ ও প্রাক্তন সভাপতিদের সমন্বয়ে দিকনির্দেশনা ও দীর্ঘমেয়াদী কর্মসূচি বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ বর্ষের শক্তিশালী স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে ফাউন্ডেশন চেয়ার হিসেবে রোটার্যাক্টর সিপি হোসনে আরা রেখা, ক্লাব ট্রেইনার হিসেবে রোটারিয়ান রোটার্যাক্টর পিপি আবুল হাসান জুয়েল, ক্লাব অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান রোটার্যাক্টর পিপি জিয়া উদ্দিন হায়দার শাকিল, রোটার্যাক্ট লার্নিং ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করবেন রোটার্যাক্টর পিপি মোঃ মনজুরুল ইসলাম রায়হান, পাবলিক ইমেজ চেয়ার হিসেবে রোটার্যাক্টর পিপি মোঃ আরিফুল আলম। এছাড়াও প্রজেক্ট সার্ভিস চেয়ার হিসেবে রোটার্যাক্টর পিপি মোঃ শামসুদ্দোহা ফুয়াদ, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট চেয়ার হিসেবে রোটার্যাক্টর পিপি ইসমাইল হক চৌধুরী ফয়সাল এবং মেম্বারশিপ চেয়ার হিসেবে রোটার্যাক্টর পিপি মোঃ ওমর করিম।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে জানান, তরুণদের দক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য সচেতনতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনাই হবে এই বর্ষের মূল লক্ষ্য। নতুন কমিটিকে রোটারি ও রোটার্যাক্টের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ১৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=