কুমিল্লায় হত‍্যা মামলায় আ.লীগ নেতা আদাতে আত্মসমর্পণ অতপর জেল হাজতে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ সংবাদদাতা জানান ===========দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/===========
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ রুবেল হত্যা মামলায় আসামী আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান খোকন(৫২) আদালতে আত্মসমর্পণ করতে যেয়ে আটক হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) তিনি কুমিল্লা ৪ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা শরীফ নিশাত’র আদালতে সেচ্ছায় আত্মসমর্পণ করতে গেলে শুনানী শেষে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।

মো. মিজানুর রহমান খোকন(৫২) দেবীদ্বার পৌর এলাকার ভূষণা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। সে দেবীদ্বার পৌরসভার ৮ নং ওয়ার্ড এর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছিলেন।

২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার দেবীদ্বার পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল প্রতিপক্ষের হাতে গুলিবিদ্ধ ও পিটার আঘাতে নিহত হন।
এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে নিহতের মা হোসনেয়ারা বেগম কুমিল্লার আদালতে এবং স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম কুমিল্লার আদালতে বাদী হয়ে পৃথক দুটি হত্যা মামলা দায়ের করেন।
উভয় মামলায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাবেক এমপি রাজী মোহাম্মদ ফখরুল ও উপজেলা চেয়ারম্যান মামুনুর রশীদসহ মোট ১২০ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হয়।
মিজানুর রহমান খোকন গত ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় ৭১ নং এজহার নামীয় আসামী ছিলেন বলে জানা যায়।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, বৈষম‍্য বিরোধী আন্দোলন চলাকালে রুবেল হত‍্যা মামলার আসামী মো. মিজানুর রহমান খোকন আদালতে আত্মসমর্পণ করার বিষয়ে আমার জানা নেই। আদালতে খোঁজ নিয়ে জানতে হব।
ছবির ক‍্যাপশনঃ কুমিল্লার দেবীদ্বারে বৈষম‍্য বিরোধী আন্দোলন চলাকালে রুবেল হত‍্যা মামলার আসামী মো. মিজানুর রহমান খোকন(৫২)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন