রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল প্রতিনিধি,ঠাকুরগাঁও। সংবাদদাতা জানান =-============
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় শ্রী শিবা রাণী (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে পৌর শহরের কুয়েতি মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিবা রাণী উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোবিলাল রায়ের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানী সূত্র ও পুলিশ জানায়, সকালে কোচিং ক্লাস শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল শিবা রাণী। পথে কুয়েতি মসজিদ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক্টর তার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ধাওয়া করে ট্রাক্টরসহ চালককে আটকে রাখে এবং পুলিশে খবর দেয়।
পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালক ও ট্রাক্টরটি হেফাজতে নেয়। একই সঙ্গে নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,’ঘাতক ট্রাক্টর ও এর চালককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=