চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি-দস্যুতা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি ও দস্যুতা মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পুলিশ সুপারের নির্দেশনায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং অপারেশন অফিসারের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ডাকাতি মামলার ১ জন, একটি দস্যুতা মামলার ১ জন, নিয়মিত মামলার ১ জন, পরোয়ানাভুক্ত ১ জন এবং বিভিন্ন অপরাধে জড়িত আরও ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এভাবে মোট ৭ জন আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— কাইছার প্রকাশ কায়ছার (২৭), পারভেজ মিয়া (২২), নজরুল ইসলাম (৪৫), আরাফাত হোসেন (২৬), আনোয়ার কবির দুলাল (৪৫), গিয়াস উদ্দিন (২৮) এবং মো. নেজাম উদ্দিন (৩৬)।

চকরিয়া থানা পুলিশ জানিয়েছে, উপজেলার বিভিন্ন এলাকায় সক্রিয় ডাকাত, দস্যু, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন