বুড়িচং উপজেলার ময়নামতি ও দেবপুর বাজারের ইজারাদার অতিরিক্ত খাজনা আদায়ে অনিয়মের অভিযোগ

সিটিভি নিউজ।। কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ময়নামতি বাজার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে ইজারা দেয়া হয় শুধুমাত্র প্রতি শুক্রবার খাজনা আদায়ের জন্য। কিন্ত ইজারাদার প্রতিদিন সকাল ও বিকালে দুইবার ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে খাজনা আদায় করছে। অন্যদিকে একই ইউনিয়নের দেবপুর বাজার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে বৃহস্পতিবার ও রবিবার খাজনা আদায়ের জন্য ইজারা দেয়া হলেও প্রতিদিন সকাল ও বিকালে দুইবার করে খাজনা আদায় করা হয়। উল্লেখিত দুটি বাজার থেকেই অতিরিক্ত খাজনা আদায় করা হয় তদুপরি কৃষক ও ব্যবসায়িরা ন্যায্য খাজনা প্রদান করলেও ইজারা দারের লোকেরা তাদের শরীরে আঘাত করতে দ্বিধা করেনা। এ নিয়ে প্রায় প্রতিদিন বাজারে আগত কৃষক ও ব্যাবসায়ীদের সাথে ইজারাদাদের খাজনা আদায় নিয়ে ঝগড়া ও মারামারি প্রায়ই হচ্ছে । এমন অভিযোগ জানিয়ে মো: শাহীন বুড়িচং,উপজেলা নির্বাহী অফিসারের বরবর একটি অভিযোগ দাখিল করেছেন। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=