কুসিক প্রশাসকের সাথে কেন্দ্রীয় মীলাদুন্নবী কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি =============
কুসিক প্রশাসক মহোদয়ের সাথে কেন্দ্রীয় মীলাদুন্নবী কমিটির সৌজন্য সাক্ষাৎ গত ১১ জুন’২৬ইং কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন কমিটির সভাপতি ও কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু’র সাথে কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। সভাপতি মহোদয় পদাধিকারবলে সভাপতির পদ গ্রহণ অবহিতকরণ পত্র সাক্ষর করেন এবং কমিটির গঠণতন্ত্র গ্রহণ করেন। নেতৃবৃন্দ আসন্ন জশনে জুলুছ ও মাহফিলে ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি, কর্মসূচি ও সার্বিক আয়োজন নিয়ে আলোচনা করেন এবং ধর্মীয় ভাবগাম্ভির্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি-আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাইনুল হাসান লিহিন, যুগ্ন-সাধারণ সম্পাদক-মাওলানা আবু জাফর মোহাম্মদ আবদুল মান্নান, অর্থ সম্পাদক-আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী, দপ্তর সম্পাদক-আলহাজ¦ শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী, সাংগঠনিক সম্পাদক-আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক-মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, প্রকাশনা সম্পাদক- হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, সাজসজ্জা বিষয়ক সম্পাদক-মোহাম্মদ তাবারুক হোসাইন মিয়াজী, নির্বাহী সদস্য-মোহাম্মদ রেজাউল হক আঁখী, সদস্য-মোহাম্মদ মোবারক হোসাইন শাহপুরী, মোহাম্মদ আবুল হাসান বখ্শী, গাজী মোহাম্মদ জাহাঙ্গির আলম জাবির প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন, কুমিল্লা টাউন হল (বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন) এর সদস্য সচিব জনাব সাজ্জাদুল কবির, কুমিল্লা প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদ এর সাবেক নির্বাহী সদস্য, দৈনিক কুমিল্লার আলো পত্রিকার প্রতিনিধি ও সি.টি.ভি অনলাইন নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, কুমিল্লা প্রেসক্লাব এর সহ-সাধারণ সম্পাদক বাহার রায়হান, চ্যানেল বাংলাদেশ এর সিনিয়র রিপোর্টার ও বৈশাখী টিভি’র কুমিল্লা প্রতিনিধী সাংবাদিক বিএম মহিউদ্দিন মন্টি, মোহাম্মদ শামছুল আলম, আরেফে রাব্বানী শাহ আবদুছ ছোবহান রিসার্চ সোসাইটির পক্ষে মোহাম্মদ হাবীব পেয়ারা প্রমুখ। সভাপতি মহোদয় নেতৃবৃন্দের সাথে সৌহার্দপূর্ণ আলোচনা করেন এবং সুন্দর ও সু-শৃঙ্খলভাবে সকল কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। নেতৃবৃন্দ সভাপতি মহোদয়কে কমিটির মনোগ্রাম খচিত ইসলামি ক্যালিউগ্রাফি ও ফুলের তোড়া উপহার দেন। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=