ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ শাহীন গ্রেপ্তার

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ============
​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক মামলার পলাতক আসামি, এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ ও মাদক কারবারি মো. শাহীন মিয়া ওরফে গাজী মো. শাহীনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার হওয়া শাহীন মিয়া ব্রাহ্মণপাড়া উপজেলার ৫ নং দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তর পাড়া (স্বপন মিয়ার বাড়ি) এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে মারামারি, হত্যাচেষ্টা ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে। ২০১৫ সালের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আইনের আওতায় আনে।
পুলিশের রেকর্ড অনুযায়ী, গ্রেপ্তারকৃত শাহীন মিয়ার বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ব্রাহ্মণপাড়া থানায় দায়ের হওয়া ৫টি মামলার রয়েছে। এছাড়াও তিনি সন্ত্রাসী ও মাদক মামলার আসামি তিনি।
ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ মো: ফারুক হোসেন জানান, শাহীন মিয়া এলাকার একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন