বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ বিবৃতি

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান =============
আজ ১২ জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস এ বিষয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশু শ্রম একটি মানবিক, সামাজিক ও অর্থনৈতিক সমস্যা। একটি শিশুর অবস্থান কর্মক্ষেত্রে নয়, হওয়ার কথা ছিল পরিবার, বিদ্যালয় ও নিরাপদ পরিবেশে। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ ও পরিবারের সম্মিলিত দায়িত্ব।
তারা বলেন, দারিদ্র্য, সামাজিক বৈষম্য, শিক্ষার অপ্রতুলতা এবং সচেতনতার অভাবে এখনও অনেক শিশু ঝুঁকিপূর্ণ ও অমানবিক শ্রমে নিয়োজিত রয়েছে। শিশুদের শ্রমে নিযুক্ত করার মাধ্যমে তাদের শৈশব, শিক্ষা ও সম্ভাবনাময় ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে এক শ্রেনির সুবিধাভুগি মহাজনেরা, যা জাতী গঠনে বড় বাধা সৃষ্টি করে।
নেতৃদ্বয় আরও বলেন, শিশু শ্রমমুক্ত বাংলাদেশ গড়তে হলে কার্যকর আইন প্রয়োগের পাশাপাশি দরিদ্র পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, সকল শিশুর জন্য মানসম্মত শিক্ষা এবং বিনামুল্যে উচ্চ শিক্ষা নিশ্চিতকরণ এবং সামাজিক নিরাপত্তা বৃদ্ধি সামাজিক জীবন মান উন্নয়নে উদ্যোগ জোরদার করতে হবে।
বিবৃতিতে তারা সরকার, নিয়োগকর্তা, শ্রমিক সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের প্রতি শিশু শ্রম প্রতিরোধে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
নেতৃদ্বয় বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসে দেশের সকল শিশুর নিরাপদ, সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ কামনা করেন এবং শিশু শ্রমমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=