চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন চৌদ্দগ্রাম প্রতিনিধি: ===================
কুমিল্লার চৌদ্দগ্রামে করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেনে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিদ্যালয়ের পড়ালেখার মানোন্নয়ন সহ সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবকরা তাদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ প্রদান সহ যৌক্তিক ও ন্যায্য দাবির কথা উল্লেখ করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে সেসকল দাবি পূরণের ব্যাপারে তাদেরকে আশ^াস প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের ‘করপাটি আইডিয়াল কিন্ডারগার্টেন’ এর হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক কাজী আব্দুল হান্নান নয়ন, অভিভাবক মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকলিমা আক্তার, সাবেক শিক্ষক খাদিজা আক্তার সুইটি, নারী অভিভাবক মোসা. সুমাইয়া আক্তার, লাকি বেগম, হোসনা আক্তার, সুফিয়া আক্তার লিপি, মোসা. তাহমিনা আক্তার, মায়মুনা আক্তার আঁখি প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নাছরিন আক্তার, শাহিন সুলতানা মুন্নী, স্বর্ণা বেগম, মরিয়ম আক্তার, অভিভাবক আমিনুল ইসলাম মজুমদার বাবলু, মো. আব্দুর রউফ বশির, মো. মনির আহমেদ, মো. সেলিম মজুমদার, সাহাব উদ্দিন পাটোয়ারী, রেশমা আক্তার, কানিজ ফাতেমা, আকলিমা আক্তার, রহিমা আক্তার, সালমা আক্তার, হোসনা আক্তার, মর্জিনা আক্তার নিশি, ঝর্ণা আক্তার লিপি, মাছুমা আক্তার, উম্মে কুলসুম রিমি সহ বিদ্যালয়ের সচেতন অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=