উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি:===============
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১০ জুন (বুধবার) সন্ধ্যা ৬টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য, ড. জি.এম. মনিরুজ্জামান এবং সচেতন রাজনৈতিক ফোরামের আহ্বায়ক ড. শাহ মো. সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন নাট্যগুরু শাহজাহান চৌধুরী, সচেতন রাজনৈতিক ফোরামের যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল মান্নান, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, প্রফেসর নিখিল চন্দ্র রায়, উদীচী কুমিল্লার সহ-সভাপতি আবদুল মালেক, কবি জিয়া উদ্দিন ঠাকুর, সাংবাদিক জামালউদ্দিন দামাল, সাংবাদিক ও লেখক মোতাহার হোসেন মাহাবুব, সাংবাদিক অশোক বড়ুয়া, সাংবাদিক ও লেখক রাহুল তরুণ, বিশ্ব সাহিত্য কেন্দ্র কুমিল্লার লাইব্রেরি কর্মকর্তা মোঃ মাসুদ আলম, আবৃত্তি শিল্পী রুবেল কুদ্দুস, সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি, নিউজ অন স্পট বিডির সম্পাদক হোসেন মাহমুদ, কুমিল্লা গিটার একাডেমির পরিচালক ও প্রশিক্ষক ইকবাল হোসেন জুয়েল প্রমুখ।
পরে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বন্যা দে, আল্পনা দাস, সুমী বড়ুয়া, নাসরীন আক্তার, রত্না সাহা ও সোনিয়া সাহা। নৃত্য পরিবেশন করেন অদ্রিকা, গল্প, মুহি, ঐশী, দিপান্নিতা, আয়োশ্রী, হিমু, জয়ী ও পৃথা।
আবৃত্তি পরিবেশন করেন রুবেল কুদ্দুস ও রোমানা রুমি। তবলায় সঙ্গত করেন সুমন রায় এবং কিবোর্ডে ছিলেন সোহেল সূত্রধর। অনুষ্ঠান উপস্থাপনা করেন রোমানা রুমি ও শামস আল মামুন।
অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও সুকান্ত ভট্টাচার্যের সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবাদী চেতনার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক, মানবিক ও প্রগতিশীল চিন্তাধারা ছড়িয়ে দিতে এ তিন মহান সাহিত্যিকের আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতার উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। সংবাদ প্রকাশঃ ১১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=