পরিবেশ ও নদী রক্ষায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে — শ্রমিক কল্যাণ ফেডারেশন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার ==========ঢাকা, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মোহাম্মদ তাসলিম এক যৌথ বার্তায় পরিবেশ, জলবায়ু ও নদী রক্ষায় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য
‘জরুরি জলবায়ু পদক্ষেপ,
জলবায়ু পরিবর্তনের মোকাবেলা।

আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদীভাঙন, লবণাক্ততা, বন্যা, খরা এবং অনিয়মিত আবহাওয়ার কারণে দেশের কৃষি, জীববৈচিত্র্য ও শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তারা বলেন, পরিবেশ সংরক্ষণ কেবল একটি দিবসের কর্মসূচি নয়, এটি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। কার্বন নিঃসরণ হ্রাস, নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ, শিল্পকারখানায় পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় বিশেষভাবে বাংলাদেশের নদ-নদী রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের পরিবেশ, কৃষি ও অর্থনীতি নদীকেন্দ্রিক। উজানের পানিপ্রবাহ নিয়ন্ত্রণ, নদীর নাব্যতা সংকট এবং বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশের বহু নদী অস্তিত্ব সংকটে পড়েছে। জাতীয় স্বার্থে ফারাক্কা সহ সকল বাঁধের বিকল্প সমাধানসহ আন্তঃসীমান্ত নদীগুলোর ন্যায্য পানিপ্রবাহ নিশ্চিত করতে কার্যকর কূটনৈতিক ও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা জরুরি। একই সঙ্গে দেশের নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, পরিবেশ ধ্বংসের সবচেয়ে বড় শিকার শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। তাই পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় নীতিমালায় শ্রমজীবী মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য এবং জীবিকার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেতৃদ্বয় দেশের সকল শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং নদী সংরক্ষণ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
তারা বলেন, “পরিবেশ রক্ষা মানেই দেশ রক্ষা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” সংবাদ প্রকাশঃ ০৪-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন