কুমিল্লাঃ দেবীদ্বারে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক ব‍্যবসায়ি আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ সংবাদদাতা জানান ==============কুমিল্লার দেবীদ্বারে ইয়াবাসহ এক মাদক ব‍্যবসায়িকে আটক করে কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) ভোরে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তি এসআই বাঁধন দাস একদল পুলিশ নিয়ে বিহারমন্ডল গ্রামের রিফুজি বাড়িতে অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক ব‍্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান(৪২)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করেন।

আটক মাক ব‍্যবসায়ি ছিদ্দিকুর রহমান(৪২) বিহারমন্ডল রিফুজি বাড়ির মৃত: সিরাজ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে ২০২৩ সালে মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে দেবীদ্বার থানায় দায়ের করা মামলাটি এখনো চলমান।

এ ব‍্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক কারবারিকে ৩০ পিস ইয়াবাসহ আটক করে আজ দুপুরে কোর্ট হাজতে চালান করেছি। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় আরো একটি মামলা আছে।
ছবির ক‍্যাপশনঃ গেবীদ্বারে ৩০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি ছিদ্দিকুর রহমান(৪২)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০২-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন