ওসি বলছেন চান্দিনায় মিছিল হয়েছে, স্থানীয়রা বলছে নিমসার অংশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল নিষিদ্ধ আওয়ামীলীগের

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।।সংবাদদাতা জানান ====
রোববার ৩১ মে সকাল ৭ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার এলাকায় ঝটিকা মিছিল বের করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী গণ মিছিল বের করে চান্দিনার অংশে বুড়িচং উপজেলার অংশে কোন মিছিল হয়নি। তবে নেতাকর্মী গণ যেহেতু বুড়িচং উপজেলার আমরা অভিযান অবহৃত রেখেছি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার নির্দেশনায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহেতাসামুল হাসান ভূইয়া রুমির পৃষ্ঠপোষকতায় মিছিলটি আয়োজন করে বুড়িচং উপজেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন।

যুবলীগ নেতা জালাল উদ্দিন জানান, দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজারের পশ্চিম পাশে মিছিল করেছি।

জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা ভোরবেলা থেকেই মিছিলটি করার জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। তারপর সকাল ৭টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী মোকাম ইউনিয়নের নিমসার ও কোরপাই এলাকায় মিছিলটি করে ।
এবিষয়ে বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন বলেন আমি বিষয়টি শুনেছি এবং ফেইসবুকে দেখেছি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গণ সকালে বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকার অংশের ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। এরা মহাসড়কে ও রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা – অশ্লীলতার সৃষ্টির লক্ষ্যে এসমস্ত বিক্ষোভ মিছিল করেছে। আমি মনে করি বিষয় টি আইন শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে।

বুড়িচং থানার ওসি মো. লুৎফুর রহমান বলেন, কোরপাই এলাকায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল, পরে পুলিশ যাওয়ায় দৌড়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা ব্যবস্থা নিচ্ছি। সংবাদ প্রকাশঃ ০১-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন