ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর

সিটিভি নিউজ।। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর ২ নং দুর্গাপুর উত্তর কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং-ব্রাহ্মণপাড়ার জননন্দিত নেতা ড. মোবারক হোসাইন। সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন আদর্শ সদর পশ্চিম অঞ্চল পরিচালক দেলোয়ার হোসেন সবুজ, মহানগর যুব বিভাগের সভাপতি কাজী নজির আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি ছাত্রনেতা সাইফুল ইসলামসহ স্থানীয় অসংখ্য নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনসাধারণ।
বক্তারা ঈদুল আজহার শিক্ষা— ত্যাগ, তাকওয়া, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=