কুমিল্লা: দেবীদ্বারে ভাড়াটিয়া সেজে চুরি; চোর আটক

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি/ =-===============দেবীদ্বারে অভিনব কৌশলে বাড়ির ভাড়াটিয়া সেজে মালিকের অনুপস্থিতিতে ঘরে থাকা কাসা, পিতল, এলমুনিয়ামের বিপুল পরিমান তৈজসপত্র চুরির অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বেগমাবাদ গ্রামের সাহা বাড়িতে।

স্থানীয়রা জানান, গত পূঁজা উৎসবে উপজেলার ছংছাইল গ্রামের দিলিপ সূত্রধর নামে এক লোকের সাথে বেগমাবাদ গ্রামের রতন সাহার সাথে পরিচয় ঘটে। রতন সাহা তার বাড়ি তালাবন্ধ করে কুমিল্লা শহরে বসবাস করেন। বিশেষ প্রয়োজনে বাড়িতে আসেন।

পুঁজা উৎসবে পরিচয়ের সুত্রে উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছংছাইল গ্রামের গৌরাঙ্গ সূত্রধরের ছেলে দিলিপ সুত্রধর(৩৭) জাফরগঞ্জ বাজারে একটি কাঠের দোকান দিয়ে ব‍্যবসা করবে, তাই রতন সাহার বাড়ির একটি কক্ষ ভাড়া দিলে সে এখানে ভাড়ায় থেকে ব‍্যবসা করতে সুবিধা হবে বলে জানায়। সেই সুবাদে রতন সাহার বাড়িটির নিরাপত্তায় একজন কেয়াট্কার ও পেলেন, ভাড়াও পাবেন, তাই ভাড়া দিয়ে দেন।

বাড়ির মালিক রতন সাহা জানান, ঈদের সময় বাড়িতে এসে দেখেন, তার ঘরের কারের উপর সংরক্ষিত কয়েক পুরুষের ব‍্যব্যবহারের পিতল, কাঁসা, এলমুনিয়ামসহ বিভিন্ন তৈজসসামগ্রী ও মূল‍্যবান মালামালসহ প্রায় ৪ লক্ষাধিক টাকা মূল্যের মালামাল চুরি হয়ে গেছে।

এ ব্যপারে রতন সাহা বাদী হয়ে দিলীপ সূত্রধরকে অভিযুক্ত করে থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে শনিবার (৩০ মে) দিবাগত ভোর রাতে দিলিপ সূত্রধরকে আটক পূর্বক রোববার (৩১ মে) দুপুরে কুমিল্লা আদালতে ম‍্যাজিসিট্রেটের নিকট ১৬৪ ধারায় জবানবন্দী লিপিবদ্ধ করতে পাঠান।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, ভাড়াটিয়া সেজে প্রাবাস ফেরত দিলীপ সূত্রধর নামে এক যুবক রতন সাহার অনুপস্থিতিতে তার ঘরের পুরনো ঐতিহ্যবহনকারী পিতল, কাঁসার তৈজস সামগ্রী চুরি করে নিয়ে যায়। আটক দিলীপ সূত্রধর চুরির করার দায় স্বীকার করেছে, তাকে আদালতে পাঠিয়েছি। ম্যাজিস্ট্রেটের নিকট চুরির দায় স্বীকারোক্তি রেকর্ড করাতে।
ছবি ঃ দেবীদ্বারে চুরির অভিযোগে আটক দিলীপ চন্দ্র সূত্রধরের সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ৩১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন