মহাদেবপুরে ঈদ-উল আযহা উপলক্ষ্যে দুঃস্থ গরিব ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===========নওগাঁর মহাদেবপুরে ঈদ-উল আযহা উপলক্ষ্যে দুঃস্থ গরিব ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৬ মে) বিকেল ৫টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঈদ-উল আযহা ২০২৬ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দপ্রাপ্ত অর্থ দুঃস্থ গরিব ও অসহায় জনগোষ্ঠীর মাঝে বিতরণের জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক সহায়তা প্রদান করেন, সাংসদ ফজলে হুদা বাবুল।

পিআইও মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ,ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, মিরাজুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি মো. ইমরুল কায়েস, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান মতি প্রমুখ। এসময় উপজেলার ৫শ’ ২০জনকে ১হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ২৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন