কুমিল্লায় জমজমাট পশুর হাট, মাঝারি গরুর চাহিদা বেশি

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:================
কুমিল্লার বিভিন্ন এলাকায় জমেল উঠেছে কোরবানির পশুর হাট। ২৬ মে -২৭ মে জেলার বিভিন্ন পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। মাঝে মাঝে ভারী বৃষ্টিপাতের কারণে কিছু সময়ের জন্য বেচাকেনায় মন্দাভাব দেখা দিলেও ফাঁকে ফাঁকে প্রাণ ফিরে আসে হাটগুলোতে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও আশপাশের জেলা থেকে গরু-ছাগল নিয়ে হাটে আসছেন খামারি ও ব্যবসায়িরা। ক্রেতাদের উপস্থিতিতে জমে ওঠেছে বেচাকেনা। তবে বড় আকৃতির গরুগুলো হাটে আসা মানুষের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তবে বাজারে মাঝারি গরুর চাহিদা বেশি রয়েছে।
কুমিল্লার কয়েকটি গরুর হাটে দেখা যায় ব্যাপক জনসমাগম। হাটজুড়ে ছিল দেশীয় জাতের ছোট, মাঝারি ও বড় আকারের গরু-ছাগল। ক্রেতারা পশু ঘুরে দেখছেন, দরদাম করছেন,অনেকেই পছন্দের গরু ছাগল কিনছেন। বিক্রেতাদের দাবি, ঈদ যত ঘনিয়ে আসবে, ততই বেচাকেনা বাড়বে।
হাটে আসা কয়েকটি বিশাল আকৃতির গরু সবার নজর কাড়ে। এসব গরুর দাম হাঁকা হচ্ছে ৪ লাখ থেকে ৮ লাখ টাকার মধ্যে। তবে বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, অধিকাংশ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি আকারের কোরবানির পশুর প্রতি। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এবার সেই শ্রেণির পশুর চাহিদাই বেশি।
বিক্রেতারা বলছেন, ভারতীয় গরুর প্রবেশ না থাকায় দেশিয় খামারিদের পশুর চাহিদা বেড়েছে। কিন্তু খামার পরিচালনার ব্যয়, বিশেষ করে পশুখাদ্যের উচ্চমূল্যের কারণে প্রত্যাশিত লাভ নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকেই।
পশু বিক্রেতা খলিলুর রহমান বলেন, ‘হাটে মানুষের ভিড় অনেক, দাম কশাকশির পর বিক্রিও হচ্ছে।
অন্যদিকে, ক্রেতাদের মতে, এ বছর কোরবানির পশুর দাম তুলনামূলকভাবে সহনীয় পর্যায়ে রয়েছে।
ক্রেতা মহিউদ্দিন বলেন,‘ বাজার পরিস্থিতি দেখছি। দাম-দর পছন্দ হলে কিনে নেব।’
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারের বাসিন্দা কামাল হোসেন দুটি গরু কিনেছেন ২ লাখ ২০ হাজার টাকা দিয়ে। সেগুলোকে মিনি ট্রাকে করে বাসায় নেওয়া হচ্ছে। তিনি বলেন, পছন্দ হয়েছে, তাই দুটি কিনেছি। বেশি ঘোরাঘুরি করিনি।
বাজারের ইজারাদার ও ব্যবসায়ীরা জানান, এ বছর বাজারে দেশি গরুর সরবরাহ ও চাহিদা—দুইই ভালো। ভারতীয় গরু প্রায় না থাকায় স্থানীয় খামারিরা কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন। ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যেই সন্তুষ্টি লক্ষ্য করা গেছে। সংবাদ প্রকাশঃ ২৭-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=