টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনায় নিহত নওগাঁর ১০ যুবকের দাফন সম্পন্ন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===========টাঙ্গাইলের কালিহাতীতে রড বোঝাই ট্রাক উল্টে
দুর্ঘটনায় নিহত নওগাঁর ১০ যুবকের দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ১০টায় স্থানীয় রাজেন্দ্রবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ফসলি মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে একসঙ্গে ছয় যুবকের জানাজা হয়। অন্য চারজনের দাফন হয় রাতেই।
এক গ্রামের ৭ যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি এক গ্রামের ৭ যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ রাজেন্দ্রবাটি
জানাজায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার তারিকুল ইসলামসহ নিহতদের প্রতিবেশী, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
জানাজা শেষে রাজেন্দ্রবাটী গ্রামের পাশের একটি খাস জায়গায় তাদের দাফন করা হয়।
জানাজার আগে নিহত প্রত্যেকের পরিবারের কাছে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি খুব দ্রুতই সরকার থেকে প্রত্যেকের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তার আশ্বাস দেওয়া হয়। এদিকে গতকাল থেকেই অভিযোগ করা হচ্ছিল, দুর্ঘটনায় হতাহতরা প্রথমে একটি বাসে আসতে চেয়েছিলেন। তবে ১ হাজার টাকার বাসভাড়া ১ হাজার ৮০০ টাকা চাওয়ায় তারা মালবাহী ট্রাকে উঠতে বাধ্য হন। এ বিষয়ে রাজশাহী বিভাগীয় কমিশনারকে প্রশ্ন করা হলে অতিরিক্ত ভাড়া চাওয়া বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। সংবাদ প্রকাশঃ ২৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=