কুমিল্লা দেবীদ্বার: হত্যাসহ ১১ মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা আনিস মেম্বার গ্রেফতার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল ও ছাব্বির হত্যাসহ ২টি হত্যা এবং শিক্ষার্থী আবুবকরকে হত্যাচেষ্টা মামলা, সন্ত্রাসী হামলা, চাঁদাবাজীসহ ১১ মামলার আসামী সেচ্ছাসেবক লীগ নেতা মো. আনিসুর রহমান সরকার ওরোফে আনিস মেম্বার(৪২)কে গ্রেফতারপূর্বক মঙ্গলবার (২৬ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
আটক মো. আনিস মেম্বার(৪২) উপজেলার রসুলপুর গ্রামের আজিজ মেম্বারের বাড়ির মৃত: নজরুল ইসলাম সরকারের ছেলে এবং রসূলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
মো. মামুন(৩৫) নামে এক অটো ভ্যান চালককে গত ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি উপজেলার রসুলপুর বাজারে তার বাড়িতে ২ টি সিমেন্টের বস্তা পৌঁছে দিতে বললে, অন্য জায়গায় ভাড়া থাকায় মামুন অপারগতা প্রকাশ করলে, আনিস মেম্বার ভ্যানচালক মামুনকে বেধরক মারধর ও কুপিয়ে মারাত্মক দখম করার অভিযোগে তার সিত্রী শারমিন আক্তারুজ্জামানকে হয়ে দায়ের করা মামলায় তাকে সোমবার (২৫ মে) গ্রেফতার করা হয়। এবং একই সাথে বৈষম্য বিরোধী আন্মদোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের গুলিতে আহত আবুবকর হত্যাচেষ্টা মামলায়ও আসামী দেখিয়ে মঙ্গলবার(২৬ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়।
আনিস মেম্বার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও ছাব্বির হত্যা মামলাসহ ৯ টি মামলায় জামিনে আছেন।
মামলা তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক ভবতোষ কান্তি দে জানান, আবুল হোসেন একজন অটো ভ্যান গাড়ির চালক। আনিস মেম্বার এলাকার চিহ্নিত সন্ত্রাস, চাদাবাজ ও নেশা গ্রন্থ এবং আওয়ামীলীগ এর সন্ত্রাসী বাহীনির লোক। আনিস মেম্বার ও তার লোকজনকে এলাকার লোকজন কোন কিছু বলার সাহস পায় না।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, আনিস মেম্বার একজন সন্ত্রাসী প্রকৃতির চাঁদাবাজ ও নেশাগ্রস্ত ব্যক্তি, তার বিরুদ্ধে হত্যাসহ ১০টি নিয়মিত মামলা রয়েছে। তার সাথে আবুবকর হত্যার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার সন্ধীগ্ধ আসামীসহ সে ১১টি মামলার আসামী। সন্ত্রাসী হামলায় গ্রেফতার হলেও সাথে বুবকর হত্যাচেষ্টা মামলায় সন্ধীগ্ধ আসামী দেখিয়ে চালান করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=