অসহায় এক গৃহবধূর আর্তনাদ।চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ..বিস্তারিত তার খোলা চিঠিতে

সিটিভি নিউজ।। প্রিয় কুমিল্লার সচেতন জনগণ ও সাংবাদিক ভাইয়েরা,
আসসালামু আলাইকুম আমি মোসাম্মাৎ সেলিনা ইসলাম মরহুম নাজিবুল ইসলাম মানুর স্ত্রী এবং কুমিল্লা সদর হাসপাতাল রোডঅন্থ এভারগ্রীন সাফিয়া আনোয়ার টাওয়ারের একজন অংশীদার আমার অপর আপর অংশীদারদের পরামর্শ মতে আপনাদের জানাচ্ছি যে একটি কুচক্রি মহল বিশেষ ভূয়া জালিয়াতি কাগজ সৃজনের মাধ্যমে মিথ্যা বানোয়াট তথ্যের ভিত্তিতে আমাদের এভারগ্রীন সাফিয়া আনোয়ার টাওয়ার ভবনে সন্ত্রাসী কায়দায় অবৈধ অস্ত্রের প্রদর্শনের মাধ্যমে আমি এবং আমার পরিবারের সদস্যদের আতঙ্কিত করে রেখেছে এবং মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। আমার স্বামী মরহুম নাজিবুল ইসলাম মানু ইহ জগৎতে নাই এবং অপর অংশীদার আমার ভাসুর সাবেক পৌর কমিশনার মরহুম সাইফুল ইসলাম জানুও ইহ জগৎতে নাই। আমি এবং আমার পরিবারের সদস্যরা অনেক ভয়ভিতি ও আতঙ্কের মধ্যে দিয়ে দিন জাপন করছি। আপনাদের গেতার্থে জানাচ্ছি যে এভারগ্রীন সাফিয়া আনোয়ার টাওয়ার নামক প্রতিষ্ঠানটির ৯জন অংশীদার উল্লেখিত অংশীদাররা ইতিপূর্বে কাহারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করেন নাই। অথচ একটি মহল গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আজগুবি কাগজ পত্র সৃজন করে আমাদের কে দীর্ঘ দিন যাবৎ হয়রানি করে আসছেন যেখানে আমরা অংশীদার গন কারো সাথে কোন চুক্তি বা দলিল প্রদান করি নাই সেখানে নানাহ মিথ্যা অভিযোগের মাধ্যমে আমাদের হয়রানি করা হচ্ছে আমরা একটি অসহায় পরিবার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সমিপে জানাচ্ছি যে আমি একজন অসহায় নারী হয়ে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কুমিল্লা জেলা প্রসাশক, পুলিশ সুপার মহদয় ও সাংবাদিক ভাইদের সুদৃষ্টি কামনা করছি এবং এই সকল হয়রানি হাত থেকে আমাদেরকে স্বাভাবিক ভাবে বাঁচতে দিন।===
মিসেস সেলিনা ইসলাম
এভারগ্রীন সাফিয়া আনোয়ার টাওয়ার
সদর হাসপাতাল রোড, কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ২৬-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=