কুতুপালং ক্যাম্পে র‌্যাবের অভিযান: ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক রোহিঙ্গা গ্রেফতার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক রোহিঙ্গা আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে উখিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত আসামি হলেন মোঃ নুর কবির (২২)। তিনি কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-০২ এর ব্লক-ডি/৪ এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হোসেন।

র‌্যাব জানায়, নুর কবির একটি মাদক মামলায় আদালত কর্তৃক তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি। একইসঙ্গে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

র‌্যাব-১৫ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব। সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন