হরিণাকুন্ডুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগান ˆতরীর চেক বিতরণ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি-=============
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের পরিবেশপ্রেমী হিসেবে গড়ে তুলতে ঝিনাইদহের হরিণাকুন্ডুর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ বাগান ˆতরীতে চেক বিতরণ করা হয়েছে|
বুধবার সকালে উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানদের মাঝে এ চেক বিতরণ করা হয়| অনুষ্ঠানে হরিণাকুন্ডু উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসান মাসুদ, শের আলী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন|
সেসময় উপজেলার ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যেকের হাতে শের আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়|
আয়োজকরা জানান, বিদ্যালয়গুলোতে ছাদ বাগান ˆতরির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা ˆতরি করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য| সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন