চৌদ্দগ্রামে তুচ্ছ ঘটনায় ১১২ বছরের বৃদ্ধকে কুপিয়ে জখম, থানায় অভিযোগ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান : কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক জায়গা দখলে বাঁধা দেওয়ায় হাজী আলতাফ আলী নামে ১১২ বছরের বৃদ্ধকে এলাপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে। এই ঘটনায় বৃদ্ধের মেয়ে বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন: মো. মনির, মোহাম্মদ আলী, পলাশ, আবুল খায়ের, আবদুল মন্নান, তাজুল ইসলাম মিঠু, মো. শরীফ। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, হাজী আলতাফ আলীর পরিবারের সাথে উল্লেখিত আসামীদের দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিলো। বৃহস্পতিবার সকালে তারা পূর্বপ্রস্ততি সহ পরিকল্পনামাফিক জোরপূর্বক একটি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করতে গেলে হাজী আলতাফ আলী এতে বাঁধা দেন। এ সময় উল্লেখিত আসামীরা তাকে এলোপাতাড়ী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে তার মেয়ে আমেনা বেগম এগিয়ে আসলে তাকেও তারা ব্যাপক করে এবং তার শ্লীলতাহানী চেষ্টা করে। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ হাজী আলতাফ আলীকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলার বাদী আমেনা বেগম অভিযোগ করে বলেন, আমার বাবা হাজী আলতাফ আলী একজন বয়োবৃদ্ধ মানুষ। উনার বয়স বর্তমানে ১১২ বছর চলছে। তিনি শারীরিকভাবে ঠিকমত চলাফেরাও করতে পারেন না। আসামী মনির, মোহাম্মদ আলী, পলাশ ও আবুল খায়ের গংরা দীর্ঘদিন ধরে আমাদের পৈত্রিক জায়গা নিয়ে অহেতুক ঝামেলা করে আসছিলো। তারা বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে আমাদের অহেতুক হয়রানীও করে আসছে। বৃহস্পতিবার সকালে তারা আগে থেকে প্রস্তুতি নিয়ে জোরপূর্বক আমাদের জায়গা দখল করতে আসলে আমার বাবা হাজী আলতাফ আলী বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার বাবাকে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। আমি তাদের হাত থেকে বাবাকে বাঁচাতে গেলে তারা আমার উপরও হামলা করে এবং ব্যাপক মারধর করে। এ সময় হামলাকারীরা আমার শ্লীলতাহানীর চেষ্টা করে। আমি তাদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, বৃদ্ধকে পিটিয়ে আহত করার ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ প্রকাশঃ ২১-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন