ব্রাহ্মণপাড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান ==============
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কৃষক সামসু মিয়া (৪৫) উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামসু মিয়া নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে নামেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা প্রভাষক মো. দুলাল হোসেন জানান, সামসু মিয়া দীর্ঘ প্রায় ২৬-২৭ বছর ধরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর চকবস্তা গ্রামে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি সেখানে বাড়িঘর নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বুড়িচং উপজেলার আনন্দপুর চকবস্তা গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বজ্রপাতে সামসু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ প্রকাশঃ ২৮-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=