ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুমৃত্যু: ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান ================
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইউনিয়নে পানিতে ডুবে একাধিক শিশুর মৃত্যু হয়েছে। এসব মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার মাধবপুর ইউনিয়নে একই পরিবারের দুই সহোদর মো. আয়মান (৭) ও আল জাহিন (৫)পানিতে ডুবে মারা যায়। তারা শামসুল আলমের সন্তান। এ ছাড়া চান্দলা ইউনিয়নের সৌরভ মিয়া (পিতা: রাসেল মিয়া) এবং সাহেবাবাদ ইউনিয়নের মো. নাহিদ (পিতা: মামুন চৌধুরী) একইভাবে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার চেক দেওয়া হয়।
রোববার (২৬ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান তাঁর কার্যালয়ে পরিবারের সদস্যদের হাতে এই সহায়তার চেক তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ক্ষতি কোনোভাবেই পূরণ হওয়ার নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে অভিভাবকদের শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় জনগণকেও এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=