আমরা পরিষ্কারভাবে বলছি—আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন” -ডাঃ শফিকুর রহমান

সোহরাওয়ার্দী উদ্যান জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই যোদ্ধাদের গণসমাবেশে
সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সোহরাওয়ার্দী উদ্যান ঢাকা,====================
আমরা পরিষ্কারভাবে বলছি—আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন।”
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত জুলাই যোদ্ধাদের গণসমাবেশে সভাপতির বক্তব্যে ডাঃ সফিকুর রহমান এ কথা বলেন,
২৫ এপ্রিল শনিবার সকাল ১০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়,এতে আরও উপস্থিত ছিলেন
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহীদ ইসলাম এমপি,
এলডিপির চেয়ারম্যান ডঃ অলি আহমেদ বীরবীক্রম
খেলাফতের আমীর মাওলানা মামুনুল হক,জামায়াতে ইসলামির নায়েবে আমীর
এটিএম আজহারুল ইসলাম এমপি,
কেন্দ্রীয় সেক্রটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার,
সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি
সিরাজগন্জ থেকে নির্বাচিত এমপি মাওলানা রফিকুল ইসলাম খাঁন,
জামায়াতে ইসলামী কেন্দ্রীয়
সহকারী সেক্রেটারী জেনারেল ডঃ এ এইচ এম হামিদুর রহমান আজাদ
ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম,
খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর
এবি পাটির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,
লেবার পাটির চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমান ইরান,
বাংলাদেশ নেজামে ইসলাম এর নায়েবে আমীর মুফতি মুখলেচুর রহমান কাসেমী,
বাংলাদেশ ডেভালাপমেন্ট পার্টির সভাপতি
এডভোকেট আনোয়ারুল ইসলাম
জাতীয় গণতান্ত্রিক পার্টির সভপতি তাসফিয়া প্রধান
সেক্রেটারী রাসেদ আলম প্রধান,
সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল,
সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি ঢাকা মহানগরী উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন,
সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জসিম উদ্দিন সরকার,
শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান,
নাটোর শহীদ আকিবের পিতা মোঃ দেলোয়ার হোসাইন,
জগনাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম
জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম,
সভাপতির বক্তব্যে
গুরুত্বপূর্ণ রাজনৈতিক বক্তব্য তুলে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও আমীরে জামায়াত, বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষমতাসীনদের অবস্থান দুর্বল এবং তারা নিজেদের ঘোষিত ইশতেহারের বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে। তিনি জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “জুলাই না হলে আজকের অনেকেই মসনদে বসতে পারতেন না। এ বিপ্লব না হলে ক্ষমতায় যাওয়ার কল্পনাও করা যেত না।” তথাকথিত ‘মাস্টারমাইন্ড’ তত্ত্বকে ভুয়া আখ্যা দিয়ে তিনি দাবি করেন, ছাত্রসমাজ, শ্রমিক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই এ আন্দোলন গড়ে উঠেছে।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “আমরা পরিষ্কারভাবে বলছি—আপনারা ফ্যাসিবাদের পথে হাঁটছেন।” এ সময় উপস্থিত জনতা উচ্চস্বরে প্রতিক্রিয়া জানায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনৈতিক
বিশ্ববিদ্যালয়ের হল দখল নিয়ে ছাতদলের
অপসংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, “আমরা কোনো ‘আদু ভাই-দাদু ভাই’ সংস্কৃতি দেখতে চাই না।”
তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে তাদের রাজনৈতিক লড়াই অব্যাহত থাকবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন। “ইনশাআল্লাহ, জনতার বিজয় হবেই”—এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন ড. শফিকুল ইসলাম মাসুদ, ড. যোবায়ের আহমেদ এবং ড. ইয়াসিন আরাফাত।
বিশেষ অতিথি হিবেবে উপস্থিত ছিলেন
সমাবেশে জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলাই যোদ্ধা আতিকুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল নাছিমুর রহমান, শহীদ আলিপের পিতা মো. গাজিউর রহমান, ১৪ বছরের শিশু শহীদ জামাল হোসেনের পিতা, চট্টগ্রামের শহীদ ফয়সাল আহমেদ শান্ত’র পিতা মো. জাকির হোসেন, যাত্রাবাড়ীতে আহত তুহিন ফরাজি, ধানমন্ডির শহীদ ফাইয়াজের পিতা এবং শহীদের পিতা মো. জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
শহীদ পরিবার ও জুলাই বিপ্লবের যোদ্ধাদের সম্মিলনে আয়োজিত এ গণসমাবেশটি ছিল আবেগঘন ও তাৎপর্যপূর্ণ, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করে।
“সহস্র শহীদের রক্তে গড়া
নতুন এক দেশ,
বৈষম্যের অন্ধকারে
আজ শেষের রেশ।”
জুলাই শহীদের ত্যাগে লেখা
স্বাধীনতার গান,
নতুন ভোরের দিগন্তজুড়ে
জাগে স্বপ্নের প্রাণ।
ফ্যাসটুনে ফ্যাসটুনে ভরে ছিল
পুরো ময়দান,
সংবাদ প্রকাশঃ ২৫-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=