পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুমিল্লার গোয়ালপট্টিতে দোকান দখলের চেষ্টা

সিটিভি নিউজ।। কুমিল্লা মহানগরীর গোয়ালপট্টি এলাকায় হাসান এন্টারপ্রাইজ নামের একটি দোকানের মালিকানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্ধ বেশ দীর্ঘদিনের। এ নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। শান্তি শৃংখলা রক্ষার স্বার্থে বিরোধকৃত দোকানটিতে ১৪৪ধারা জারি করেছেন পুলিশ। এরই মধ্যে বহিরগতরাও যোগ দিয়েছে এক ভাইয়ের সাথে । মামলার বাদী মনিরুল ইসলাম সাংবাদিকে জানান, এ নিয়ে আজ ২১ এপ্রিল সকালে বিবাদী বিল্লাল হোসেন, মনিরুল ইসলাম বাচ্চু,শাহ আলম,জিয়া উদ্দিন বাবলু সাদেক,সাইফুর রহমান পিন্টু, সহ আরো কিছু বহিরাগতরা দোকানের সাইনবোর্ড খুলে ফেলেদেয় এবং দোকানের তালাভাঙ্গার চেষ্টা করে। বাদী কোতয়ালী থানায় খবরদিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে। পুলিশ ঘটনাটি শান্তিপূর্ণ সমাধানের আহবান জানান। সকালে বহিরগতরা দোকানের সাইনবোর্ড ও তালা ভাঙ্গার চেষ্টা নিষেধ করে প্রতিবেশী মোশারফ হোসেন এগিয়ে আসলে সন্ত্রাসীরা মোশারফকে গলায় ধাক্কামেরে লাঞ্চিত করে বলে জানান। মামলার বাদী মনিরুল ইসলাম জানান, দোকানের দখল নিয়ে বহিরিাগত সন্ত্রাসীরা এখন হুমকি ধমকি দিচ্ছে। এতে যে কোন সময় হামলার শিকার হতে পারেন। বর্তমানে আদালতের নির্দেশে দোকানটি তালা বন্ধ রয়েছে। কুমিল্লা আদালতে পিআর মামলা নং ১১৩/২৬। ফৌজদারী কার্যবিধি আইনের ধারা ১৪৫। সংবাদ প্রকাশঃ ২১-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=