নওগাঁয় বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি ======= নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
​সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ । ​সভায় উপস্থিত ছিলেন,মাসুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),মো.শাহাদাৎ হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা,মুনির আলী আকন্দ, ডেপুটি সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন নববর্ষ উদযাপনে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এবারের আয়োজনে থাকছে, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সকালে ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে বর্ণিল র‍্যালি বের করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা: শিশুদের মাঝে সৃজনশীলতা ছড়িয়ে দিতে বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন । সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ।
এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন