অসহায় পরিবারের পাশে সাবমারসিবল পাম্প প্রদান, পরিদর্শনে অধ্যাপক মামুন

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা=======================কুমিল্লা আদর্শ সদর উপজেলা ৬ নং জগন্নাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কালিকাপুর মীরবাড়ি এলাকায় এক অসহায় পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয়জলের সংকট নিরসনে সাবমারসিবল পাম্প প্রদান ও স্থাপন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় সেলিনা বেগমের বাড়িতে আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।
ইউনিয়ন সেক্রেটারি ডা. মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির মোঃ জামাল হোসেন, ওয়ার্ড সভাপতি মীর শাহাদাত হোসেন, ওয়ার্ড সেক্রেটারি কামরুল হাসান কাউসার, পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা মোঃ মাসুদ রানা, কমলপুর ইউনিট সেক্রেটারি আব্দুস সামাদ লিটন, কালিকাপুর ইউনিট সেক্রেটারি শাহ-নেওয়াজ রবিন, কমলপুরের সমাজসেবক আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নিরাপদ পানীয়জল মানুষের মৌলিক অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=