উখিয়ায় বিজিবির তিন অভিযানে ২ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============
কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) গত ৬ এপ্রিল পরিচালিত তিনটি পৃথক অভিযানে মোট ২ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, জীম্বংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্র (দা) জব্দ করা হয়। একইদিনে হোয়াইক্যং বিওপি’র টহল দল বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস এবং হ্নীলা বিওপি’র আরেকটি টহল দল পৃথক অভিযানে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।

এছাড়া, গত এক মাসে হোয়াইক্যং ও পালংখালী এলাকায় পৃথক অভিযানে ৩ হাজার ৯০০ কেজি সার জব্দ এবং ৬ জন আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য দেখিয়ে আসছে। সংবাদ প্রকাশঃ ০৭-০৪-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন