দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েমনের ইফতার মাহফিল মেডিকেল টেকনোলজিস্টদের ভুল রিপোর্টে রোগীর মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ==============
মেডিকেল টেকনোলজিস্টদের ভুল রিপোর্ট বা অদক্ষতার কারণে ভুল চিকিৎসা, ভুল ওষুধ প্রদান এবং রোগীর মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে। এসব ঘটনা এড়াতে ডায়াগনস্টিক সেন্টারগুলোর কঠোর মনিটরিং এবং দক্ষ টেকনোলজিস্ট নিয়োগ নিশ্চিত করতে হবে।
বুধবার (১১ মার্চ) দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক স্থানীয় ডলফিন রেস্তোরায় আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিতে যেয়ে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহিবুস সালাম খান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভুল রিপোর্ট দেখে চিকিৎসক ভুল ব্যবস্থাপত্র দেন, যা রোগীর জীবন সংশয় তৈরি করতে পারে। অধিকাংশ হাসপাতালে প্রশিক্ষিত টেকনিশিয়ানের অভাব এবং অবহেলায় ভুল চিকিৎসা ও মৃত্যুর ঘটনা ঘটছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনহীন এবং সেখানে অদক্ষ কর্মীরা পরীক্ষা করেন। ল্যাব টেস্টের ভুলের কারণে ভুল ওষুধ সেবন করে রোগী গুরুতর অসুস্থই নয়, মৃত্যুও হতে পারেন।
দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন’র সভাপতি মোহাম্মদ একরামুল হক মূন্সীর সভাপতিত্বে এবং মেডিকেল টেকনোলজিস্ট মো. রোকনুজ্জামান রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. কবির হোসেন, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেস্টিক মালিক সমিতির সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন।
উক্ত ইফতার মাহফিলে দেবীদ্বারের ৩৮ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনেস্টিক এর চিকিৎসক, মালিক ও প্রায় শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট, উপস্থিত ছিলেন। এতে মিলাদ ও দোয়া পড়ান হাফেজ মাওলানা মো. আবুবকর।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মহিবুস সালাম খান। সংবাদ প্রকাশঃ ১২-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=