কালীগঞ্জে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি সংবাদদাতা জানান ====== ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। বুধবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশের একটি পুকুরপাড়ে আনুমানিক ২০ থেকে ২১ বছর বয়সী ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
যশোর রেলওয়ে পুলিশের এসআই জৌতিষচন্দ্র বর্মন জানান, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” সংবাদ প্রকাশঃ ২৫-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন