ব্রাহ্মণপাড়ায় ইফতারের আগমুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগের স্লোগান গ্রেপ্তার -১

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি ==================
দীর্ঘ আঠারো মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অবস্থান নিয়ে স্লোগান দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় হাবিবুর রহমান নামে এক ছাত্রলীগের কর্মীকে গ্রেপ্তার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় এই স্লোগান অনুষ্ঠিত হয়।

এদিকে এই স্লোগানের ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড দেওয়া হয়েছে। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ইফতারের ঠিক আগে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে হাতে জাতীয় পতাকা নিয়ে খুব সামান্য সময়ের জন্য স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ‘জয় বাংলা, ‘শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখল নিলাম’ ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’ এ ধরনের স্লোগানে মুহূর্তেই ওই এলাকা মুখরিত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের কর্মসূচি খুব অল্প সময় স্থায়ী ছিল। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। কয়েক মিনিটের মধ্যেই নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক ( তদন্ত ) টমাস বড়ুয়া বলেন, আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও দেখে দ্রুত ঘটনাস্থলে যাই, তবে আমরা গিয়ে ওখানে কাউকে পাইনি। সেখানে আওয়ামী লীগ অফিসও খোলা ছিল না। বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে।এ ছাড়া এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশ হাবিবুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। সংবাদ প্রকাশঃ ২২-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন