রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কালীগঞ্জে সংসদ সদস্যে আবু তালেবের বাজার মনিটরিং

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ============================
রমজানের দ্বিতীয় দিনে ঝিনাইদহের কালীগঞ্জ–এ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি স্বচক্ষে দেখতে মাঠে নামেন মাওলানা আবু তালিব। তিনি সোমবার দুপুরে উপজেলার পুরাতন বাজারসহ আশপাশের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
বাজার মনিটরিংয়ের সময় তিনি পণ্যের মূল্যতালিকা, স্টক পরিস্থিতি ও ভোক্তা অধিকারের বিষয়গুলো খতিয়ে দেখেন। এ ছাড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে নিত্যপণ্যের যোগান, পাইকারি দাম এবং খুচরা বাজারের পরিবর্তন সম্পর্কে তথ্য নেন। তিনি ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, মজুতবাজি না করা এবং ক্রেতাদের সঙ্গে আচরণে সতর্ক থাকার নির্দেশনা দেন।
ঝিনাইদহ-৪ সংসদ সদস্য আবু তালিব বলেন, “রমজান মাসে মানুষের ক্রয়ক্ষমতা যাতে প্রভাবিত না হয়, সে জন্য বাজারে কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। জনগণের স্বার্থ রক্ষায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী নিয়মিত তদারকি করছে।
মনিটরিং চলাকালে বাজারের কয়েকজন ক্রেতা জানান, রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও তদারকি জোরদার হওয়ায় বাজার ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। তারা নিয়মিত মনিটরিং অব্যাহত রাখার দাবি জানান।
ব্যবসায়ীরাও জানান, বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ আছে। তারা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ন্যায্যমূল্যে পণ্য বিক্রিতে আগ্রহী।
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসন, বাজার কমিটি ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা সংসদ সদস্যের সঙ্গে ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানজুড়ে বাজারে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২০-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=