বুড়িচং শংকুচাইলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি ==================
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজের হলরুমে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
সভাটির আহ্বান ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম।
বক্তারা বলেন, গত কয়েক বছরে রাজাপুর গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সেবন, চুরি-ডাকাতি এবং নানা অসামাজিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বাসাবাড়িতে চুরি ও লুটপাটের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক ঐক্য ও প্রশাসনের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান। তিনি বলেন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে স্থানীয় জনগণের তথ্য ও সহযোগিতা একান্ত প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, অধ্যাপক মো. কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, ডা. আব্দুল কুদ্দুছ, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, এনসিপির উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, ইতালি প্রবাসী d*;t See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন