ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর গেলেন বিরোধীদলীয় উপনেতা ডা. তাহের

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা: ব্যক্তিগত সফরে সিঙ্গাপুর পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের নির্বাচিত এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী প্রফেসর ডা. হাবিবা আক্তার চৌধুরী সুইটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় তাদের বহনকারী বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন।
জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম সংসদীয় আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে তিনি এমপি ও জুলাই সনদ বাস্তবায়ন পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। ১৮ ফেব্রুয়ারি ব্যক্তিগত সফরে তিনি সিঙ্গাপুর পৌঁছেছেন। সেখানে তিনি নিয়মিত শারিরীক চেকআপের পাশাপাশি সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রবাসীদের সাথে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এজন্য তিনি চৌদ্দগ্রামবাসী সহ সমগ্র দেশবাসীর দোয়া কামনা করেছেন। আগামী ২৫ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন। ============= সংবাদ প্রকাশঃ ১৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=