বুড়িচংয়ে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী ও আহলে হাদিসের বর্ণাঢ্য র‍্যালী মিছিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===========
বুধবার ১৮ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের এবং উপজেলা আহলে হাদিসের উদ্যোগে মাহে রমজান কে স্বাগত জানিয়ে দিনে পানাহার এবং হোটেল রেস্তোরাঁ বন্ধের দাবিতে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে পৃথক পৃথক ভাবে দুটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও সদ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ কারী এডভোকেট ডক্টর মুহাম্মদ মোবারক হোসাইন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং র‍্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা সাবেক আমির অধ্যাপক মুহাম্মদ আব্দুল আউয়াল, বর্তমান আমির অধ্যাপক মুহাম্মদ অহিদুর রহমান, অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল আলম, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সহকারী সেক্রেটারি প্রধান শিক্ষক মুহাম্মদ কবির হোসাইন, সহকারী সেক্রেটারি ফারুক চৌধুরী, ওলায়মা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা জাকারিয়া খান সৌরভ, জয়নাল আবেদীন, ইসলামি ছাত্র শিবিরের সভাপতি সফি উল্লাহ, সেক্রেটারি ইফসালুর রহমান শিহাব প্রমূখ।
অপরদিকে উপজেলা আহলে হাদিস আন্দোলনের কুমিল্লা জেলা সভাপতি মুফতি মাওলানা ছফি উল্লাহ এর নেতৃত্বে বর্ণাট্য র‍্যালীতে অংশগ্রহণ করেন মাওলানা আমজাদ হোসেন, মাওলানা ইউসুফ আহাম, মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ রায়হান উদ্দিন,জেলা বৈষম্য বিরোধী ছাত্র দলের নেতা সাব্বির আহমেদ, মাওলানা আব্দুল মজিদ, মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম, এনামুল হক, কবির হোসেন, আব্দুর রহমান, জি এম নজরুল ইসলাম, ফেরদৌস আলম প্রমূখ। সংবাদ প্রকাশঃ ১৮-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন