কুমিল্লার চার উপজেলার সাংবাদিকদের সাথে লাকসাম আর্মি ক্যাম্পের মতবিনিময়

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা রিপোটার.=============লাকসাম আর্মি ক্যাম্পের আয়োজনে কুমিল্লা জেলার নাঙ্গলকোট,লাকসাম, লালমাই, এবং মনোহরগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময় বৃহষ্পতিবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর লাকসাম আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা সেনা নিবাসের ৫ সিগন্যাল ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোহাম্মদ শামছিল আরেফীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমসাময়িক বিভিন্ন বিসয়াধি নিয়ে সাংবাদিকদের মতবিনিময় করেন।
তিনি বলেন, বাংলাদেশ আর্মড ফোর্সেস অর্থ্যাৎ আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী সম্মিলিতভাবে এবং পাশাবাপশি বিজিবি, র্যাব, পুলিশ এবং আনসার বাহিনী যৌথভাবে পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে সুন্দরভাবে এবং কার্যকরী প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী টহল এবং বিভিন্ন মহড়া দিচ্ছি। এতে আমরা নিজেদের মধ্যে একটি প্রস্তুতি নিয়ে রাখছি। আপনারা যে মহড়া দেখছেন। এর বাহিরে আমাদের অনেক সক্ষমতা রয়েছে। যার মধ্যে আমরা ১০ভাগও দেখাইনি। আমরা আমরা সক্ষমতা দেখাতে চাই না। সব কিছু যদি সুন্দরভাবে হয়ে যায়। তাহলে আমাদের এতকিছু করার দরকার হবে না। আমাদের উদ্দেশ্যে হচ্ছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করা। আপনারা আরো কিছুদিন পরে আমাদের সক্ষমতার কিছু নমুনা দেখবেন। আমাদের আরো যেসব রিসোর্স রয়েছে। সেগুলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহড়া করবো। আপনারা জানেন, আমাদের সেনাবাহিনী প্রধান কুমিল্লা জেলা এসেছিলেন। শুধুমাত্র এটুকু বুঝানোর জন্য যে, বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনকে ঘিরে কতটুকু সিরিয়াস এবং এটা কত গুরুত্বের সাথে নিয়েছেন। এসমস্ত প্রসেসের সাথে আপনারা মিডিয়া পার্সন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার।
আমাদের প্রত্যাশা হচ্ছে, এ নির্বাচন যাতে সুষ্ঠুভাবে শেষ করা যায়। আমরা চাই, আপনাদের প্রচেষ্টায় প্রিন্ট, সোস্যাল ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যে কোন ধরণের গুজব এবং প্রোপাগান্ডার বিষয়ে জনগণকে সঠিক সাধ্যমত সংবাদ প্রচার করতে। বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনী কিভাবে কাজ করছেন এবং নিরপেক্ষভাবে যে কাজ করছে জনগণের মধ্যে যেন স্বস্তি বিরাজ করে। আমাদের যে দায়িত্ব আছে। সে দায়িত্ব আমরা সুন্দরভাবে সর্বাত্বকভাবে পালন করবো। যাতে সবাই নিশ্চিন্তভাবে এবং সুন্দরভাবে ভোট প্রদান করতে পারে। ভোটাররা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে। আপনারা অনেক গভীর গিয়ে কাজ করেন। আপনাদের কাছে অনেক ধরণের সংবাদ আগে চলে আসে। স্থানীয়ভাবে আপনাদের অনেক পরিচিতি রয়েছে। কোথায়ও কোন কিছু ঘটলে আমাদের অনেক আগে আপনাদের কাছে সংবাদ চলে আসে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমাদের ক্যাম্পের যে নম্বরগুলো আছে খবর পাওয়ার সাথে-সাথে সে নম্বরে ফোন করলে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছাতে পারলে ঘটনাটি নিয়ন্ত্রণ করতে পারবো। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম আর্মি ক্যাম্প কমান্ডার মেজর ফাহিম আল নাহিয়ান, নাঙ্গলকোট আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নুসরাত জাহান, লালমাই আর্মি ক্যাম্প কমান্ডার মেজর নূর মোহাম্মদ নোফায়ের ও মনোহরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আফিস মাহমুদ। সংবাদ প্রকাশঃ ০৬-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=