‎তারা ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে -বিএনপি প্রার্থী কামরুল হুদা

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ======
‎কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে বিএনপি প্রার্থী মো: কামরুল হুদা বলেছেন, আপনারা কি জানেন আপনাদের আইডি কার্ড নিয়ে আপনাদের ছবির জায়গায় তারা আরেকজনের ছবি লাগিয়ে দিয়ে ডিজিটাল কারচুপি করার চেষ্টা করছে। এই ব্যাপারে সাবধান হবেন। কারণ চৌদ্দগ্রামের মানুষ সচেতন মানুষ, সারা বাংলাদেশে যত উপজেলা আছে চৌদ্দগ্রাম হচ্ছে শিক্ষা ও সম্পদে একটি পথিকৃৎ উপজেলা। সুতরাং এই চৌদ্দগ্রামের মানুষ ভুল করতে পারেনা। আমার অবলা মা বোনেরা আজকে ন্যাশনাল আইডি কার্ড দিচ্ছে, সেই কার্ড নিয়ে তারা কারচুপির চিন্তা করছে। কারচুপির মাধ্যমে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে। সুতরাং ২ হাজার টাকা নিবেন নাকি মাসে ৩ হাজার করে বছরে ৩৬ হাজার, ৫ বছরে ১ লাখ ৮০/৮৫ হাজার টাকা। কোনটা নিবেন? ফ্যামিলি কার্ড নিবেন নাকি এককালীন ২ হাজার টাকা নিবেন। কোনটা নিবেন?

‎তিনি আরো বলেন, শহীদ জিয়াউর রহমান যেখানে শেষ করেছেন সেখান থেকে দেশনায়ক তারেক রহমান শুরু করতে চান। উনি খাল খনন করে দু’বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন। আজকে দেশনায়ক তারেক রহমান এসে কৃষকদের জন্য কার্ড করছেন। আর ১০ দিন পরেই তিনি প্রধানমন্ত্রী হবেন। প্রধানমন্ত্রী হয়ে তিনি আমাদের কাছে কৃষি কার্ড পাঠাবেন। কৃষি কার্ড পেলে যার যে পরিমাণ জমি আছে, সেই পরিমাণ জমিন অনুযায়ী সার কীটনাশক বীজ সবকিছু পাবেন। কোনো নেতার কাছে যেতে হবে না।

‎তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা এস এ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

‎বাতিসা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে ও চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিডের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ‎উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহ আলম রাজু, বাতিসা ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চুট্টু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েল, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সাবেক নেতা মাহাফুজ আলম, মাষ্টার রুহুল আমিন , উপজেলা বিএনপির সহ সাংগঠনিক আব্দুল হান্নান তুহিন, ঢাকাস্হ জাতীয়তাবাদী দলের নেতা আবদুল মমিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাষ্টার জয়নাল আবদিন, সহ সভাপতি জসিম উদ্দিন জসিম, আজাদ পলোয়ান হিরন, সাংগঠনিক সম্পাদক জিএম সেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বকর ছিদ্দিক, শাহাদাত হোসেন ফরাজী, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিপন, ইউনিয়ন যুবদলের সভাপতি কামরুল ইসলাম ভুইয়া প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৪-০২-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন