মৌলভীবাজারে ৫ ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনিকের অনিয়ম ফাঁস-ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ৮৩ হাজার টাকা

সিটিভি নিউজ।। মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, রিপোর্টারঃঃ মৌলভীবাজার শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়গনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। এতে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে শাহজালাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ম্যানেজারকে ১৫ হাজার টাকা, গ্রীন লাইফ প্রা: হাসপাতালে লাইসেন্স ও ওয়েটিং রুম না থাকায় ম্যানেজারকে ২০ হাজার টাকা, সিটি ডায়াগনস্টিক সেন্টারের নোংরা পরিবেশের কারণে ম্যানেজারকে ৩০ হাজার টাকা, হেলথ এইড হাসপাতালের ফার্মেসি ‘জেরিন ড্রাগ হাউজ’-এ ডেট ওভার ওষুধ রাখায় ম্যানেজারকে ৮ হাজার টাকা এবং লাইফ লাইন হাসপাতালের ফার্মেসি ‘লাইফ লাইন মেডিসিন কর্নার’-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল আমিন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ট্রাস্ক ফোর্সের সদস্য সৈয়দ তফজ্জল হোসেন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা।

অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, সদর মডেল থানা পুলিশের একটি টিম এবং ফায়ার সার্ভিসের কর্মীরা। সংবাদ প্রকাশঃ ০৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন