হোমনায় খেয়ানৌকা ডুবে দুই স্কুল ছাত্রী নিহত

সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধিঃ========
হোমনা রামকৃষ্ণপুর গ্রামে তিতাস নদীতে খেয়ানৌকা ডুবে দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার হোমনায় রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সামিয়া আক্তার (১২) ও সামিয়া আক্তার (১৪) স্কুল থেকে বাড়ী ফিরার পথে তিতাস নদী কানাই সাহা ঘাটে সংলগ্ন খেয়ানৌকা ডুবে নিহত হয়েছে। মৃত দুই শিক্ষার্থী পার্শ্ববর্তী ব্রাক্ষণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের মো. গোলাম মোস্তফার মেয়ে সামিয়া আক্তার ও মো. মুসা মিয়ার মেয়ে সামিয়া আক্তার।
প্রত্যক্ষদর্শী মো. মনির হোসেন বলেন, ২০-২৫ জন ছাত্রীবোঝাই খেয়ানৌকাটি কানাই সাহ ঘাট থেকে ছেড়ে নদীর মাঝামাঝি যেতেই পাশ দিয়ে একটি ইঞ্চিনচালিত ট্রলার দ্রুত গতিতে রামচন্দ্রপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। ওই ট্রলারে সৃষ্ট ঢেউয়ে প্যাকে পরে খেয়ানৌকাটি হেলে-দুলে একদিকে কাঁত হয়ে ডুবে যায়। সঙ্গে সঙ্গে নৌকায় থাকা সব ছাত্রী পানিতে পড়ে যায়। অন্যরা সাঁতার জানা শিক্ষার্থীরা ডুবে যাওয়া একজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে পারলেও বাকী দুজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় লোকজন নদীতে খোঁজাখুঁজির এক ঘণ্টা পর তলিয়ে যাওয়া সামিয়া আক্তার নামের দুই শিক্ষার্থীকে উদ্ধার করে তাদেরকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খেয়ানৌকায় নদী পার হতে গিয়ে দুই জন শিক্ষার্থী তিতাস নদীতে ডুবে মারা গেছেন। কারও কোনো অভিযোগ না থাকায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ প্রকাশঃ =০৯-৯-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন