স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ===========কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার স্থলবন্দর শ্রমিক কল্যাণ জামে মসজিদ কমিটির আয়োজনে ৯ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) আয়োজিত এ
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম।
মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে তাফসীর পেশ করেন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মুফতি আলী হাসান উসামা।
বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কুমিল্লা মহানগরীর সেক্রেটারি মুফতি মাওলানা বেলাল হোসাইন হেলালী।
স্থানীয় ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুর হোসেন এর ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন ওয়্যারহাউস ফুড প্রোডাক্টসের সিইও এবং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরী,
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুল কাইয়ুম,
শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান,
অধ্যাপক তালাত মাহমুদ মাসুক, আনিছুর রহমান ও মো. মাহে আলম। বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা করেন হযরত মাওলানা মাহবুবুর রহমান ও সাইফুল্লাহ আনসারী।
মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা পবিত্র কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
ক্যাপশনঃ
প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,শ্রমিক কল্যাণ কুমিল্লা মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরী,মাওলানা আব্দুল কাইয়ুম,এডভোকেট জিল্লুর রহমান। সংবাদ প্রকাশঃ ০৫-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=