নওগাঁ কারাগারে বন্দী আওয়ামীলীগ নেতার মৃত্যু

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি :===========

নওগাঁ জেলা কারাগারে বন্দী জাকির হোসেন নবাব (৫৮) নামে আওয়ামীলীগের এক নেতার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেহনুমা মুনমুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জাকির হোসেন নবাব বগুড়া জেলার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

ডা. রেহনুমা মুনমুন বলেন, জাকির হোসেন নবাব বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে মারা যান। তাকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
নওগাঁ জেলা কারাগারের সুপার রতনা রায় বলেন, জাকির হোসেন নওগাঁ সদর হাসপাতালে মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে হাসপাতাল থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র বা তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে অসুস্থ বোধ করলে জাকির হোসেনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তিনি কারাগারে একটি বিস্ফোরক মামলায় বন্দী ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৩-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন