৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রকিদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

সিটিভি নিউজ, এম আর কামাল,নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ==================
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে নেমে এসেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। তারা সড়কটিতে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে এগারোটায় সদর উপজেলার কুতুবআইল কাঠেরপুল এলাকায় জড়ো হন শ্রমিকরা। পরে তারা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এসে সেটি অবরোধ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি শ্রমিক সংগঠনের নেতা বলেন, শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমে এসেছে। তারা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ করেছেন। এ আন্দোলনে ফতুল্লার মেট্রো নিটিং, পলমল গার্মেন্টস, আবির ফ্যাশন, আজাদ-রিফাত ডাইংসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা অংশ নিয়েছেন।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা খবর পেয়েছি। সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সংবাদ প্রকাশঃ ০২-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=