বুড়িচংয়ে মাদকাসক্ত এক যুবক আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া কুমিল্লা নিজস্ব প্রতিবেদক।। ===============
কুমিল্লার বুড়িচং পৌরসভার জরুইন বড়বাড়ি এলাকায় মোঃ আপ্তাবুল ইসলাম শাকিব (২৩) নামে এক যুবকের আম গাছের ডালে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । রোববার (১ নভেম্বর) ভোরে নিজ বাড়ির পাশের পুকুরপাড়ে একটি আমগাছের কাছে তাঁর মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরিবারজুড়ে শোকের মাতম চলছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শাকিব জরুইন বড়বাড়ি এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে। তিনি বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকাসক্তির কারণে প্রায়ই তাঁর আচরণে অস্বাভাবিকতা দেখা দিত।
পরিবারের বরাত দিয়ে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন শাকিব। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে আসেননি। তাঁর সঙ্গে মোবাইল ফোন না থাকায় পরিবারের সদস্যরাও তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
রোববার ভোর আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে পরিবারের সদস্যরা বাড়ির পূর্ব পাশে পুকুরপাড়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তাঁদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে আসেন। পরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
অভিযোগের বিবরণ অনুযায়ী, শনিবার রাত ৮টা থেকে রোববার ভোর ৬টা ৪৫ মিনিটের মধ্যবর্তী কোনো একসময় এ ঘটনা ঘটে।
তরুণ বয়সে শাকিবের এমন মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিশেষ করে দুটি ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে স্বজনদের মধ্যে বেদনার আবহ বিরাজ করছে।
বুড়িচং থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান স্থানীয়দেরববরাদ দিয়ে জানান জরুইন গ্রামের আপ্তাবুল ইসলাম শাকিবএকজন মাদকাসক্ত ছিল। রাতে বাজারের কথা বাড়ি ফেরেনি। সকালে তার স্বজনরা বাড়ীর পাশের আম গাছের ডালে রশি দিয়ে ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখে পুলিশ খবর দেন। লাশ উদ্ধার করে কুমেকের মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রকৃত কারন জানা যাবে। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন