দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, সংবাদদাতা জানান==
এইচএসসি পরীক্ষা-২০২৬ ফলাফলে ২৬৮জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮জন পাসের মধ্যে দিয়ে উপজেলার মধ্যে শীর্ষে (প্রথম স্থান) অধিকার করেছে দেবীদ্বার “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”। একই সাথে কুমিল্লা বোর্ডে ফলাফলে ১৮তম স্থান অর্জন করেছে এই কলেজ। ভালো ফলাফলে উচ্ছসিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

কলেজ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে ভালো ফলাফলের মাধ্যমে উপজেলা ও জেলায় সুনাম অর্জন করে আসছে এই কলেজ। ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এ কলেজের রয়েছে কৃতিত্ব।

এবছর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের পাসের হার ৮৫.০৭ শতাংশ। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪৪জন, মানবিক বিভাগ থেকে ৬৭জন এবং ব্যাবসা শিক্ষা বিভাগ থেকে ১৭জনসহ সর্বমোট ২শত ২৮জন শিক্ষার্থী কৃতকার্য লাভ করেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি কলেজের মধ্যে সর্বাধিক ৮৫.০৭ শতাংশ পাসের হার নিয়ে প্রথম স্থান অর্জন করেছে “দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ”।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, এবছর এইচএসসি পরীক্ষায় দেবীদ্বার উপজেলায় পাসের হার সবচেয়ে বেশি দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের। উপজেলায় প্রথম হওয়ার পাশাপাশি কুমিল্লা বোর্ডে ১৮তম হয়েছে এই কলেজ। তবে আমাদের দেবীদ্বারের অনেক কলেজের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। তবে কি কারনে খারাপ হয়েছে এবং ভবিষ্যতে কিভাবে ভালো করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।

দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সোহেল মিঞা জানান, আমরা আরও ভালো ফলাফল প্রত্যাশা করেছিলাম। তবে আজকের কলেজের শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত সহযোগিতা রয়েছে। যেই প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্তরিক হবে সেই প্রতিষ্ঠানের ফলাফল অবশ্যই ভালো হবে বলে তিনি মনে করেন। তিনি সকলের আন্তরিক সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলাফলের মুহূর্তের ছবি এবং বিদ্যালয়ের মূল ফটকের ছবি। সংবাদ প্রকাশঃ ০১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন