কুমিল্লায় বাসমতি চাল-ফুচকাসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ==================
কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক দুটি অভিযানে ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে এবং সীমান্তবর্তী পালপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল জেলার আদশ সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে একটি বিশেষ টাস্কফোর্স দল। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালমান ফার্সি এবং কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অ্যাডজুট্যান্টের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪০ লাখ ৪ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বাজি, ফুচকা ও বাসমতি চাল জব্দ করা হয়।
এদিকে, একই দিন সন্ধ্যায় পালপাড়া এলাকায় অভিযান চালায় ১০ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ৫৭ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বাজি জব্দ করা হয়।
দুটি অভিযানে সর্বমোট ৯৮ লাখ ৪ হাজার ১৫০ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান চালানো হয়। সংবাদ প্রকাশঃ ৩১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=