রসুলপুর রেলস্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসে তল্লাশি, পৃথক অভিযানে আটক ১

কুমিল্লায় বিজিবির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক জব্দ
রসুলপুর রেলস্টেশনে কর্ণফুলী এক্সপ্রেসে তল্লাশি, পৃথক অভিযানে আটক ১
সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান========
কুমিল্লায় ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)। রেলপথ ও সীমান্ত এলাকায় বিশেষ ও পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এসব অভিযানে একজনকে আটক করার পাশাপাশি একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় বাজি, বাসমতি চাল, শাড়ি, প্রসাধনসামগ্রী, খাদ্যপণ্য ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। বিজিবির দাবি, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান তৎপরতার অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।
রোববার (২৫ অক্টোবর) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর বিকেল ৪টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁনের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিম ও বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।
অন্যদিকে, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী, খাদ্যপণ্য, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এসব মালামালের সিজার মূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।
বিজিবির হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানগুলোতে সর্বমোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি এবং জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে জানানো হয়েছে। সংবাদ প্রকাশঃ ২৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন